মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ঢাকা-সিলেট মহা সড়কে এমপি শেখ সুজাত মিয়া সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে বিশাল শোডাউন

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭১৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, স্টাফ রিপোর্টার ঃ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়ার লন্ডন থেকে নবীগঞ্জ শুভাগমণ উপলে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের পানিউমদা বাজার থেকে বিশাল মটর সাইকেল শোভা যাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। প্রায় এক হাজার মোটর সাইকেল যোগে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী উক্ত মটর সাইকেল শোভাযাত্রায় শরীক হন। মটর সাইকেল শোভাযাত্রা চলাকালে মহাসড়কে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে এই মটর সাইকেল শোভাযাত্রা চলাকালে মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। বাহুবল থেকে নবীগঞ্জের পানিউমদা এসে পৌছলে এমপি শেখ সুজাত মিয়াকে বিকাল সাড়ে ৫টায় স্বাগত জানান, নবীগঞ্জ থানা, পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় পথ সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ছাŸির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ রিপন, থানা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েল, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক আতাউর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক নাজির আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক মুস্তাহিদ উদ্দিন প্রমুখ। পরে মোটর সাইকেল শোডাউন করে শেখ সুজাত এমপির নবীগঞ্জস্থ তার বাসভবনে গিয়ে মোটর সাইকেল শোডাউন শেষ করা হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেখ সুজাত মিয়া এমপির এই শোডাউন সর্বত্র আলোড়ন সৃষ্টি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com