বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি গোলাম দস্তগীর

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ গোলাম দস্তগীর। গতকাল শনিবার দুপুরে তিনি আত্মীয়তার টানে স্বপরিবারে ছুটে আসেন বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে। স্বপরিবারে পরিদর্শন করেন দর্শনীয় বিভিন্ন স্পটগুলো। ঐতিহাসিক সাগরদিঘীর পরিবেশ বিপর্যয় দেখে বিচারপতি উদ্বেগ প্রকাশ করেন। দীঘির চারপাড় দখলের প্রতিযোগিতার কারণে একদিন দিঘীটি হারিয়ে যাবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, পরিবেশ আইনে জলাশয় সংরক্ষণ করার কথা বলা আছে। দিঘীকে যথাযথভাবে সংরক্ষণের জন্য আর্কিটেকচার সার্ভে ও দখলমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে তিনি আহবান জানান। ঐতিহ্যবাহী রাজবাড়ি, এনজিও ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এর বাড়ি, আয়শা আবেদ ফাউন্ডেশন পরিদর্শন করেন। পরে বিচারপতির আত্মীয় বাড়ি মিয়াখানি গ্রামস্থ দক্ষিণ-পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম হাসমত আলী খানের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজ করেন। তার সঙ্গে ছিলেন বিচারপতির ভগ্নিপতি ডা. সৈয়দ হামিদুল হক, ডা: ইলিয়াছ একাডেমির সহকারী প্রধান শিক্ষক ও সাংবাদিক হেমায়েত আলী খান। তাকে প্রটোকল দেন থানার ওসি সামছুল আরেফিনের নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com