রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

উমেদনগর পৌর হাইস্কুলে মেয়র জি, কে গউছ মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেকে আদর্শ শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষার পরিবেশ পর্যবেক্ষন করতে উমেদনগর পৌর হাইস্কুল পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল সাড়ে ১০ টায় উমেদনগর পৌর হাইস্কুলে পৌছুলে মেয়র ও স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্ব জি, কে গউছকে স্বাগত জানান প্রধান শিক্ষক কাজী এম এ জলিলসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। মেয়র ৬ষ্ট হতে ১০ম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাশে পর্যায়ক্রমে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষামূলক আলোচনা করেন। তিনি ছাত্রছাত্রীদের লেখাপড়ার সার্বিক অবস্থা ও পরিবেশ নিয়ে খোলাখুলি আলোচনা করেন। মেয়র বলেন, শিক্ষার পরিবেশকে উন্নত করতে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে নানা উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন বর্তমানে সারাদেশে মেধার প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেকে আদর্শ শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। মেয়র লেখাপড়ার পাশাপাশি শিক্ষক ও পিতামাতার কাছ থেকে সামাজিক মূল্যবোধ শিক্ষা নিতে ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com