বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জে ৩ ডাকাত আটক ॥ ৩ রাউন্ড গুলি, গ্রীল ও তালা ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৭০ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সাহসী ভূমিকায় ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও নামক স্থানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ কুখ্যাত ডাকাত আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, মাধবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের চান মিয়ার পুত্র তৌহিদ মিয়া (২৫), বাহুবল উপজেলার মোজাহারপুর গ্রামের খোরশেদ আলীর পুত্র ইয়াকুব মিয়া (৩০) ও একই গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র মাসুক মিয়া (৪০)। এসময় আরো কয়েক ডাকাত পালিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ ও এএসআই মহসিন ভূইয়া একদল পুলিশ নিয়ে উল্লেখিত এলাকায় টহল দিচ্ছেলেন। এসময় তাদের পাশ দিয়ে চলে যাওয়া সাদা রঙ্গের একটি পিকআপ দেখে সন্দেহ হয়। সাথে সাথে পুলিশ ওই পিকআপের পিছু নেয়। এ পর্যায়ে পুলিশের পিকআপ ভ্যান সামনে গিয়ে ব্যারিকেড দিলে সাদা পিকআপটিকে ব্যারিকেট দেয়। এ সময় পিকআপ থেকে লাপিয়ে পড়ে পালানোর সময় পুলিশ ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ আটককৃতদের কাছ থেকে পাইপগানের ৩ রাউন্ড গুলি, গ্রীল কাটার কাঠার ও তালা ভাঙ্গার ৩টি কাঠার উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com