রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

পদায়ন ছাড়া সরকারি বদলি বন্ধের সুপারিশ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ৬৮৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পদায়ন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি বন্ধের সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে তিন পার্বত্য অঞ্চলে উপজাতি ও জেলা কোটায় নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও শিক্ষকদের পার্বত্য অঞ্চলে পদায়ন করার বিষয়টি যথাযথভাবে অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বৈঠকে কমিটি সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) ও এম এ আউয়াল এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে পার্বত্য এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হচ্ছে না বলে দাবি করা হয়। কমিটির পক্ষ থেকে বদলি ও পদায়নের সময় জেলা পরিষদকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া বৈঠকে পার্বত্য অঞ্চলের স্থানীয় পরিষদসমূহে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com