স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে রাস্তার পাশের খালে পড়ে গেছে। গত রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার আন্দিউড়া এলাকারে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী ও এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। তারা হলেন- পিকআপ চালক ইব্রাহীম (৩৫) তার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। কিশোরগঞ্জের সজিব (১২) ও আছমা (৪০)। এছাড়া একজন পুরুষের পরিচয় মেলেনি। মাধবপুর থানার এসআই আ. রহিম জানান, সিলেট থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে রাতে আন্দিউড়া এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ সকালে খাল থেকে থেকে পিকআপের উদ্ধার করতে গিয়ে চারজনের মরদেহ পায়। গাড়ির কেবিনের ভেতর থেকে এক নারী, ১২ বছর বয়সী এক কিশোর এবং দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।