শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, তিনি দেশের মানুষকে ভালোবেসে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছেন। তিনি জেড ফোর্সের প্রধান ছিলেন এবং তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছেন। দেশ স্বাধীনের পর জিয়াউর রহমান দেশের সংকটকালে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বের ফলেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হুইপ জি কে গউছ আরও বলেন- বাংলাদেশের স্বাধীনতা শুধু একটি ভৌগোলিক অর্জন নয়, এটি ছিল মানুষের অধিকার, গণতন্ত্র ও মর্যাদার সংগ্রাম। এই সংগ্রামে দেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়ে এক অদম্য শক্তিতে পরিণত হয়েছিল। সেই চেতনা ছিল গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি কাজ করে যাচ্ছে, সংগ্রাম করছে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ভিন্নমতকে সম্মান করা হবে, যেখানে রাষ্ট্র হবে জনগণের সেবক, শাসক নয়।
তিনি বলেন- গত ১৭ বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার মূল চেতনা গণতন্ত্রকে হরণ করেছিল আওয়ামীলীগ। যে চেতনা ও আদর্শকে সামনে নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই চেতনা ও আদর্শ ভুলুণ্ঠিত হয়েছিল। বাকশালের আদলে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। দেশের মানুষের কোনো নিরাপত্তা ছিল না। কোনো অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না। জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল, ভোটাধিকার হরণ করা হয়েছিল। এডভোকেট সামছু মিয়ার সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, গোলাম মোস্তফা রফিক, এডভোকেট মনজুর উদ্দিন শাহীন, এডভোকেট নুরুল ইসলাম, এম জি মোহিত, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, আব্দুল ওয়াদুদ, ফয়জুর রহমান ইব্রাহিম, মাহফুজ চৌধুরী প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, এডভোকেট গুলজার খান, জমির আলী, জুলমত আলী, ফরিদ মিয়া, শিপন আহমেদ আছকির, হাজী মতিন, ফরিদুজ্জামান, সাইফুল ইসলাম রকি, রাকিব আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com