বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টর্নামেন্ট অনুষ্ঠিত। ঈদুল ফিতর উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার স্থানীয় মাঠে অনুষ্ঠিত খেলায় দেশ বিদেশের খেলোয়াড়গণ অংশ নেন। এতে গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন হয়। আর রানার্সআপ হয় চানপুর ফুটবল একাদশ টুর্নামেন্টের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট খয়ের উদ্দিন আহাম্মেদ কামাল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাবেক মেম্বার মজনু মিয়া, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, এডিসির সিএ মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন জামাল, ইউপি সদস্য তৌহিদ মিয়া, হারিছ মিয়া, সাবেক মেম্বার নুুরুল ইসলাম, সাবেক মেম্বার আবু তাহের, আব্দুর রউফ প্রমুখ। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব এর ম্যানেজার জসিম জামালসহ কাবের অন্যান্যদের হাতে ১ম পুরস্কার মটর সাইকেলের চাবি তুলে দেওয়া হয়। আর রানার্সআপ দল হয় চানপুর ফুটবল একাদশ এর ম্যানেজার ইউপি সদস্য তৌহিদ মিয়াসহ অন্যানদের হাতে টপি তুলে দেওয়া হয়। হাজারো দর্শকরা খেলা উপভোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com