বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ থিয়েটার একটি প্রাচীন শিল্প তবে এটা আধুনিক জীবনের সকল সমস্য-সংকটকে ধারণ করতে সক্ষম। থিয়েটারের ভাষা আন্তর্জাতিক। এটা জাতি-ধর্ম, মানচিত্র ও সময়-নিরপেক্ষভাবে দর্শকের হৃদয়কে ছুঁয়ে যেতে পারে। তাই আধুনিককালেও থিয়েটারের প্রয়োজন ও গ্রহণযোগ্যতা অপরিসীম। গতকাল ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আয়োজিত ‘থিয়েটার আড্ডা’য় উপস্থিত বক্তারা একথা বলেন। থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকান্ত গোপ এর পরিচালনায় অনুষ্ঠিত এই থিয়েটার আড্ডা, গান ও আলোচনা সভার শুরুতে মফিদুল হক বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত বাণী পাঠ করেন থিয়েটারের যুগ্ম সম্পাদক মো: মুক্তাদির হোসেন এবং উইলিয়াম ডেফু যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত আন্তর্জাতিক বাণী পাঠ করেন সভাপতি তোফাজ্জল সোহেল। এরপর সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সিদ্দিকী হারুন, সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, যুগ্ম সম্পাদক মুক্তাদির হোসেন, অর্থ সম্পাদক মো. আব্দুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুহেল, নাট্যকর্মী তাওহীদ বিন আজাদ, রেদোয়ান, আরিফ, শুভ, হাসান মাহমুদ প্রমুখ। সভা শেষে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আত্মত্যাগকারী বীরদের আত্মার শান্তি কামনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com