বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

চুনারুঘাটে মতবিনিময়কালে এমপি সৈয়দ ফয়সল ॥ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ এস এম ফয়সল-এর এক মতবিনিময় ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতাকল রবিবার ১ মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি দপ্তরের কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা পর্যায়ের সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার বিকল্প নেই। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশকে আরও তৎপর থাকার আহ্বান জানান।
তিনি দৃঢ়ভাবে বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। সবাইকে আইন মেনে চলতে হবে।” পাশাপাশি সরকারি উন্নয়ন কার্যক্রমকে জনকল্যাণমূলকভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন তিনি। নিজের সততা সম্পর্কে শতভাগ আশ্বস্ত করে এমপি ফয়সল বলেন, তার মধ্যে কোনো লোভ-লালসা নেই; জনগণের কল্যাণই তার একমাত্র লক্ষ্য। তিনি আরও বলেন, যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি সকলেই তার কাছে সমান। জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
এক পর্যায়ে তিনি উপজেলা প্রকৌশলীর কাছে চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে চান। এছাড়া (ইউএনও) মোঃ জিয়াউর রহমানকে একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে উপজেলার সকল কর্মকর্তা সমন্বয়ের মাধ্যমে আরও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, ১নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের কার্যক্রম ও সমস্যার কথা তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com