বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর, মাছুলিয়াসহ বিভিন্ন এলাকার খোয়াই নদী থেকে অবৈধভাবে মাটি কাটার হিড়িক চলছে। অভিযোগ আছে সন্ধ্যার পর থেকেই ভোর পর্যন্ত একটি প্রভাবশালী মহল ড্রাম ট্রাক দিয়ে পাচার করছে। ফলে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। আসন্ন বর্ষা মৌসুমে শহর প্লাবিত হবার আশংকা রয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে শহরতলীর লম্বাবাঁক এলাকা থেকে মাটি বোঝাই ড্রাম ট্রাকগুলো জব্দ করা হয়। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতা নেয়। স্থানীয়রা জানায়, এ সময় এক ব্যক্তি জব্দ করা ট্রাকগুলো ছাড়িয়ে নিতে জোর চেষ্টা চালান। তিনি সরকারি কাজে বাঁধার দায়ে মামলা করার হুমকি দেন। এক পর্যায়ে চৌধুরী বাজার ফাঁড়ির এসআই সিরাজ মওলার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তিনি সটকে পড়েন। পুলিশ ট্রাকগুলো জব্দ করে চালকদের কাছ থেকে চাবি নিয়ে নেয়। বর্তমানে ট্রাকগুলো কামড়াপুর এলাকায় পুলিশের পাহারায় রয়েছে। তবে তাদের অভিযোগ, ইতোমধ্যে ট্রাকগুলো ছাড়িয়ে নিতে একটি মহল দৌড়ঝাপ শুরু করে দিয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো জব্দ করে। তবে এখন পর্যন্ত ট্রাকগুলোর মালিক বা চালকের সঠিক পরিচয় পাওয়া যায়নি। এ কারণে তাৎণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এছাড়া ট্রাকগুলো ছাড়িয়ে নিতে কেউ তদবির করছেন না বলে জানান তিনি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতে নদী থেকে অবাধে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে নদীর তীর ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com