সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ পিবিএস’র নতুন কমিটি গঠন শাহ আলম সভাপতি, জহিরুল সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৪ বা পড়া হয়েছে
    1. স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সমিতির বিশেষ বোর্ড সভায় নয় উপজেলার ১০ জন পরিচালকের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।
      নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জহিরুল হক। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাকিম আলী এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ফারহানা চৌধুরী।
      কমিটি গঠনের আগে চলতি দায়িত্বে থাকা পরিচালকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে মনোনয়ন দাখিল ও ভোটগ্রহণ সম্পন্ন হয়। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
      নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড-এর উপপরিচালক (পবিস মনিটরিং) ও ব্যবস্থাপনা পরিচালক, পূর্বাঞ্চল অধিদপ্তর মোঃ শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির এজিএম গোলাম রাব্বানী (এমএস)। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান।
      নবনির্বাচিত সভাপতি মোঃ শাহ আলম সমিতির সার্বিক উন্নয়ন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানই হবে নতুন কমিটির অগ্রাধিকার।
      উল্লেখ্য, হবিগঞ্জ জেলার পল্লী বিদ্যুৎ সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com