বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কায়সারনগর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস চালকের কাছে টাকা দাবি করেন বাছির মিয়া এক ব্যক্তি। টাকা না দেওয়ায় মারধর করা হয় চালক ও যাত্রীদের। এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হলে বাছির মিয়াকে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার করেছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। গ্রেফতার বাছির মিয়া (৪৫) উপজেলার বেংগাডোবা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কায়সার নগর বাসস্ট্যান্ডে একটি সিলেটগামী মাইক্রোবাস চালকের নিকট চাঁদা দাবী করেন বাছির মিয়া। এ সময় চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে চালক ও যাত্রীদের মারধর এবং অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃংখলা বাহিনীর নজরে আসে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে কায়সারনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাছির মিয়াকে আটক করে। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com