বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন গঙ্গানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া জেলার বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের আব্দুল মতিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন জামাল মিয়া। এ সময় অসাবধানতাবশত উচ্চ ভোল্টেজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই আলী আকবরসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তথ্যপ্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করেন। নিহতের বড় ভাই কামাল মিয়া ঘটনাস্থলে এসে জামালের পরিচয় নিশ্চিত করেন।
ঘটনাস্থলে দেখা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে নিহতের ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. ময়না মিয়াসহ এলাকাবাসী পুলিশকে সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com