শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নবীগঞ্জের আরজু চাইনিজ বাংলা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা সজ্জাদুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মিজানুর রহমান। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সদস্য এম হাসান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ উপজেলা লতিফিয়া কারী সোসাইটির সভাপতি মাওলানা কাজী মাহবুব আহমদ, নবীগঞ্জ পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা ইব্রাহিম ইউসুফ, তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ফয়েজ আহমদ নোমান এবং নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোজাহিদ আহমদ, সাবেক সভাপতি কয়েছ আহমদ মাহদি, নবীগঞ্জ পৌর তালামীযের সভাপতি জহুরুল ইসলাম রাহুল এবং সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ শাওন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ সজলু মিয়া। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মাওলানা সজ্জাদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com