বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য আকলিমা বিবি নামে এক বৃদ্ধা কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আকলিমা ওই গ্রামের মৃত ফজই উল্লাহ স্ত্রী। গত বৃহস্পতিবার নিহতের লাশের ময়না তদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করে বিকালে নিজ গ্রামে নিয়ে তার লাশের দাফন সম্পন্ন করা হয়। পুলিশ স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, গত বুধবার গুনই গ্রামের মীর্জা সাদায়াত আলীর জমিনের ধান খায় একই গ্রামের রহিম মিয়ার গরু। এ নিয়ে সাদায়াত আলী ও রহিম মিয়ার মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ধ্যার দিকে টর্চ লাইট জ্বালিয়ে উভয় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়। সংঘর্ষে নিয়ন্ত্রণে আনার পর উভয় পক্ষের লোকজন নিজ নিজ বাড়িতে চলে যান। সংঘর্ষ নিয়ন্ত্রণে আসার ঘন্টাখানেক পর সংবাদ আসে রহিম মিয়ার পক্ষের মরহুম ফজই উল্লাহ স্ত্রী অসুস্থ আকলিমা বিবি (৬৫) কে হত্যা করা হয়েছে। সাদায়াত আলী জানান, আকলিময়া বিবি দীর্ঘদিন ধরে অসুস্থ। ওই অসুস্থ মানুষের উপর আক্রমন আমাদের লোকজন করেনি। অসুস্থ মহিলাকে খুন করে আমাদের ফাসানোর ষড়যন্ত্র করেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। পুলিশ সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করলে এর আসল রহস্য উদঘাটন হবে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। পরবর্তীতে সংবাদ পাই এ ঘটনার আকলিমা বিবি নামে এক মহিলা মারা গেছেন। গতকাল নিহতের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে পুলিশ লাশ হস্তান্তর করে। আমরা এ ঘটনাটি অধিকতর তদন্ত করে দেখছি। কিভাবে আকলিময়া বিবি মারা গেছেন এর রহস্য পুলিশ উদঘাটন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com