রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

চুনারুঘাটে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুসারী পরিষদ গঠন

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৩
  • ৮৯১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুসারী পরিষদ নামে একটি সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে। গতকাল শনিবার চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডাস্থ অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসারের এম এ মতিন চৌধুরীর বাসভবনে কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাস্টার আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় কমিশনার মোঃ ফজলুর রহমান, মাওলানা ভাসানী অনুসারী হবিগঞ্জ জেলা পরিষদের জেলা সভানেত্রী জাহানারা আফছর, জেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল চৌধুরী। বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আব্দুজ জাহির, আব্দুল আওয়াল মাস্টার, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, এম.এ মতিন চৌধুরী, লিয়াকত আলী খান, নূরুল ইসলাম প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক প্রধান শিক্ষক আব্দুল আওয়ালকে আহ্বায়ক, আব্দুস সামাদ মাস্টারকে ও আব্দুজ জাহিরকে যুগ্ম আহ্বায়ক ও এম এ মতিন চৌধুরীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট মাওলানা ভাসানী অনুসারী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, চুনারুঘাট পৌর মেয়র মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউছার, বিশিষ্ট মুরুব্বী মীর ছুরুক আলী, তরফ বার্তা সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাংবাদিক মিলন রশীদ, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, সামছুজ্জামান, আবিদুল হক, মোহাম্মদ আলী, হাজী মীর হোসেন, দরবেশ আলী, জয়নুল্লাহ, ডা. নূরুল ইসলাম, আঃ হাই, মাস্টার ফজলুল হক তরফদার, নূরুল ইসলাম, লিয়াকত আলী খান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com