শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

পৌরসভার ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীগণকে পোষাক ও বাঁশি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরএলাকায় কমিউনিটি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করতে মতবিনিময় সভা হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। গতকাল রবিবার বিকেলে ওই মতবিনিময় সভায় সিডিসি ফেডারেশন পরিচালিত কমিউনিটি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সকল ভ্যানগাড়ী চালক এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তেব্যে হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন ‘বাসা-বাড়ী হতে প্রতিদিন বর্জ্য সংগ্রহের কাজ আরো জোরদার করতে হবে।’ তিনি বলেন ‘প্রতিদিনকার বর্জ্য সুষ্টুভাবে সংগ্রহ ও অপসারণ করে আমরা শহরকে পরিচ্ছন্ন রাখবো।’ হবিগঞ্জ পৌর এলাকায় কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি সিডিসি এর ৩২ টি ভ্যানগাড়ী প্রতিদিন গৃহস্থালী বর্জ্য সংগ্রহ কাজে নিয়োজিত রয়েছে। মতবিনিময় সভায় ৩২ জন ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে নতুন এপ্রোন ও বঁঁাঁশি দেয়া হয়। এখন থেকে বর্জ্য সংগ্রহকালীন ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীগন এপ্রোণ পড়া অবস্থায় থাকবে। প্রতিটি বাসায় যাওয়ার পর বাশি বাজানো হলে সংশ্লিষ্ট বাসার লোকজন গেইট খুলে দেয়াসহ বর্জ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন। মতবিনিময় সভায় হবিগঞ্জ পৌরসভা বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com