সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন আনুষ্ঠানিকতার আড়ালে অনিয়মে ক্ষোভ হবিগঞ্জে তীব্র গ্যাস সংকট অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় লাখাইয়ে বিষ পানে সাবেক মহিলা মেম্বারের মৃত্যু চুনারুঘাট সরকারি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জ সদর হাসপাতালে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ লাখাইয়ে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ নবীগঞ্জে ‘জাতীয় মৎস্য পক্ষ উদযাপন অনুষ্ঠিত পৌরসভার ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীগণকে পোষাক ও বাঁশি প্রদান সাতছড়ির ছড়ায় পানি নেই তৃষ্ণায় বন্যপ্রাণী লোকালয়ে

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন আনুষ্ঠানিকতার আড়ালে অনিয়মে ক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে অনিয়ম-দুর্নীতির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনের অভিযোগ উঠেছে। “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গতকাল বানিয়াচংয়েও জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে র‌্যালী, আলোচনা সভা ও দু’জন সফল মৎস্যজীবীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অভিযোগ উঠেছে, মরা এবং দুর্বল পোনামাছ অবমুক্ত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনকে দিয়ে ২০/২৫টি পোনামাছ অবমুক্ত করার সময়ই একটি পোনামাছ ভাসতে থাকে এবং তিনি নিজে সেটি পানি থেকে উঠিয়ে ফেলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ২০টার মধ্যে ১টা, ১০০টার মধ্যে ৫টা, ১০০০টার মধ্যে ৫০টা পোনামাছই মরা দেখা গেছে। যেগুলো জীবিত ছিল দুর্বল প্রকৃতির হওয়ায় অবমুক্ত করে সংসদ সদস্য চলে যাওয়ার কিছুক্ষণ পর সেগুলোর বেশিরভাগই মরে ভেসে উঠে। মৎস্য অফিসের স্টাফরা লোক নিয়োজিত রেখে দ্রুত সেগুলো পুকুর থেকে সরিয়ে ফেলেন। এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বোরহান উদ্দিনের বক্তব্য নিতে বারবার তার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদা বেগম সাথী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বোরহান উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: এনামুল হক, থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দীকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক মোশাররফ হোসাইন প্রমূখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com