শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ ॥ স্থবির হয়ে পড়েছে শিল্পাঞ্চল ॥ ছাঁটাই আতঙ্কে ১ লাখ ৫০ হাজার শ্রমিক চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ সদর ও ডিবি পুলিশের মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে মহড়া শহরের ব্যাক রোডে পৌরসভার পানি সরবরাহের পাইপ লাইন স্থাপনের কাজ শুরু শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত সৈয়দ কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আ.লীগ নেতা মানিক গ্রেফতার আনোয়ারপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়াতে শায়েস্তাগঞ্জে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে শায়েস্তাগঞ্জ থানা এলাকার শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং, নসরতপুর পয়েন্ট ও অলিপুর এলাকায় এ বিশেষ মহড়া পরিচালনা করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালামের নেতৃত্বে অনুষ্ঠিত মহড়ায় থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি জোরদার, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশের প্রস্তুতি তুলে ধরা হয়। পুলিশ জানায়, জনসচেতনতা বৃদ্ধি, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম বলেন, “জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। পাশাপাশি পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।” পুলিশের এ ধরনের মহড়ায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com