সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন আনুষ্ঠানিকতার আড়ালে অনিয়মে ক্ষোভ হবিগঞ্জে তীব্র গ্যাস সংকট অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় লাখাইয়ে বিষ পানে সাবেক মহিলা মেম্বারের মৃত্যু চুনারুঘাট সরকারি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জ সদর হাসপাতালে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ লাখাইয়ে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ নবীগঞ্জে ‘জাতীয় মৎস্য পক্ষ উদযাপন অনুষ্ঠিত পৌরসভার ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীগণকে পোষাক ও বাঁশি প্রদান সাতছড়ির ছড়ায় পানি নেই তৃষ্ণায় বন্যপ্রাণী লোকালয়ে

মাধবপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাধবপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মাধবপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি করে। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান। সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির খান চৌধুরী, সিরাজুল ইসলাম তানজিল, সুকোমল দাস ও ফারুক রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মাছের উৎপাদন বাড়াতে প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং মাছের প্রজননত্রে রক্ষা করা জরুরি। একই সঙ্গে নিষিদ্ধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, মাধবপুরে শিল্পকারখানার বর্জ্য যাতে নদী-খাল ও জলাশয়ে গিয়ে মৎস্যসম্পদের ক্ষতি করতে না পারে, সে জন্য কার্যকর ইটিপি (ঊভভঁবহঃ ঞৎবধঃসবহঃ ঢ়ষধহঃ) নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে জাল ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
তারা দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে জলাশয় রক্ষা এবং ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com