সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন আনুষ্ঠানিকতার আড়ালে অনিয়মে ক্ষোভ হবিগঞ্জে তীব্র গ্যাস সংকট অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় লাখাইয়ে বিষ পানে সাবেক মহিলা মেম্বারের মৃত্যু চুনারুঘাট সরকারি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জ সদর হাসপাতালে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ লাখাইয়ে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ নবীগঞ্জে ‘জাতীয় মৎস্য পক্ষ উদযাপন অনুষ্ঠিত পৌরসভার ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীগণকে পোষাক ও বাঁশি প্রদান সাতছড়ির ছড়ায় পানি নেই তৃষ্ণায় বন্যপ্রাণী লোকালয়ে

চুনারুঘাট এখন যানজটের শহর

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা সদর এখন অনেকটা যানজটের শহরে পরিণত হয়েছে। পৌর শহরের গুরুত্বপূর্ণ গোলচত্বরসহ বিভিন্ন সড়কে যানবাহনের এলোমেলো চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, গোলচত্বরের চারপাশে সিএনজি চালিত অটোরিকশা ও টমটমের স্ট্যান্ড গড়ে ওঠায় যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্ধারিত স্থান না মেনে চালকরা সড়কের ওপর যাত্রী ওঠানামা করানো এবং অপেক্ষা করায় ব্যস্ত সড়ক সংকুচিত হয়ে পড়ে। এর সঙ্গে বিভিন্ন যানবাহনের এলোপাতাড়ি চলাচলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
বিশেষ করে স্কুল-কলেজ ও অফিস চলাকালীন সময়ে গোলচত্বর এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি পথচারীদেরও ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে। অনেক সময় দীর্ঘণ যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের। এদিকে দিনের বেলা বালুবাহী ট্রাক চলাচলের কারণে যানজটের সমস্যা আরও প্রকট হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ব্যস্ত সড়কে ভারী যানবাহন চলাচলের কারণে একদিকে যান চলাচলে ধীরগতি তৈরি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। স্থানীয়রা জানান, যানজট নিরসনে কিছুদিন আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছিল। ওই সময় সড়কের ওপর থেকে অবৈধভাবে রাখা যানবাহন ও স্ট্যান্ড সরিয়ে দেওয়া হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে অভিযান শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই আগের চিত্র ফিরে আসে। ফের সড়কের পাশে ও গোলচত্বর এলাকায় যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা শুরু হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com