শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

লাখাইয়ে বিষ পানে সাবেক মহিলা মেম্বারের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বিষ (বুলেট) জাতীয় কীটনাশক ট্যাবলেট সেবন করে ফাহিমা আক্তার (৪৫) নামে এক সাবেক মহিলা মেম্বারের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত ফাহিমা আক্তার লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের পশ্চিম বামৈ গ্রামের বাসিন্দা এবং সিরাজসুল ইসলামের স্ত্রী। তিনি ওই ইউনিয়নের সাবেক মহিলা সদস্য (মেম্বার) ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফাহিমা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন সময় পরিবারের সদস্যদের না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। রোববার সকালে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে বাড়ির সামনের রাস্তা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে তিনি অচেতন হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি বিষ (বুলেট) জাতীয় পদার্থ সেবন করেছেন বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দুপুর আনুমানিক আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় ফাহিমা আক্তার কীটনাশক জাতীয় ট্যাবলেট (বুলেট) সেবন করে থাকতে পারেন। তবে কী কারণে তিনি বিষ সেবন করেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com