শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ জেলা ইউনিটের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
এতে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব চেয়ারম্যান, সৈয়দ মোঃ শাহজাহানকে ভাইস চেয়ারম্যান, মোঃ আব্বাস উদ্দিনকে সেক্রেটারি ও যথাক্রমে এডভোকেট সামছু মিয়া চৌধুরী, ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আমিনুল ইসলাম বাবুল, সৈয়দ মুশফিক আহমেদ, কুহিনুর আলম, জহিরুল ইসলাম সেলিম ও মোঃ জিল্লুর রহমানকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটি জনকল্যাণ ও দুর্যোগকালীন সেবায় হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা জনগণের। স্থানীয়দের মতে, অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিদের সম্পৃক্ততার মাধ্যমে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রম আরও কার্যকর ও বিস্তৃত হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com