শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জে তীব্র গ্যাস সংকট অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও যাত্রীরা। জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। কোথাও কোথাও ফিলিং স্টেশন ছাড়িয়ে মহাসড়ক ও প্রধান সড়ক পর্যন্ত যানবাহনের সারি পৌঁছে যাচ্ছে। এতে চালক ও যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারীরাও। শনিবার (১৫ আগস্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার আল-আমিন সিএনজি ফিলিং স্টেশনসহ জেলার বিভিন্ন স্থানে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। নোয়াপাড়া এলাকায় একপর্যায়ে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যানবাহনের সারি সৃষ্টি হয়। একই পরিস্থিতি দেখা গেছে সুশান ও সেমকো সিএনজি ফিলিং স্টেশনেও। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই বিভিন্ন ধরনের যানবাহন গ্যাস নেওয়ার জন্য ফিলিং স্টেশনগুলোতে আসতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়তে থাকে। এক পর্যায়ে ফিলিং স্টেশনে জায়গা না থাকায় মহাসড়ক ও আশপাশের সড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা অপো করেও গ্যাস না পাওয়ায় চালক ও যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। গ্যাস নিতে আসা কয়েকজন চালকের অভিযোগ, ফিলিং স্টেশনের কর্মচারীরা সিরিয়াল অনুযায়ী গ্যাস দিলে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো না। তাদের দাবি, ‘ভিআইপি’ নামে ৫০ টাকা অতিরিক্ত নিয়ে সিরিয়াল ভেঙে কিছু যানবাহনে আগে গ্যাস দেওয়া হচ্ছে। এতে সাধারণ যানবাহনের সিরিয়াল দীর্ঘ হচ্ছে এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তাদের অভিযোগ, এ ধরনের অনিয়মের কারণে গ্যাস সংকটের পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে অস্বাভাবিক ভিড় তৈরি হচ্ছে। আল-আমিন সিএনজি ফিলিং স্টেশনের মালিক মো. বাবুল চৌধুরী বলেন, তারা জালালাবাদ গ্যাসের লাইনের আওতায় থাকায় কিছুটা গ্যাস পাচ্ছেন। তবে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সেসব এলাকার যানবাহনও গ্যাস নিতে তাদের স্টেশনে আসছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে।
এদিকে গ্যাস সংকটের কারণে জেলার বিভিন্ন রুটে সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাত্রীরা টমটম, মিশুকসহ বিভিন্ন বিকল্প যানবাহনে চলাচল করছেন। তবে এসব যানবাহনেও যাত্রীদের কাছ থেকে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com