রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শহরের মোহনপুর সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল ॥ সংস্কারের দাবি বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি ও অংঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাকিন আহমেদ দৈনিক স্বদেশের কণ্ঠ এর ইতালির রোম সিটি প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ নবীগঞ্জের আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি খালেদ, মাহিদুল সাধারণ সম্পাদক হবিগঞ্জের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মাধবপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হবিগঞ্জে নতুন সিএনজি স্ট্যান্ড নিয়ে বাস শ্রমিকদের আপত্তি

মাধবপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাধবপুরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মাধবপুর সায়হাম ফিউচার পার্কে অবস্থিত বিএনপি কার্যালয়ে মাধবপুর পৌর মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর পৌর মহিলা দলের সভাপতি ইশরাত জাহান ডলি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দ লাভলী সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খান রাখি। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেত্রী রুনা সোলায়মান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবিরসহ দলীয় নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, “বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা রক্ষার আন্দোলনে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের সংকটময় সময়ে তাঁর নেতৃত্ব জনগণকে সাহস ও প্রেরণা যুগিয়েছে।” তিনি আরও বলেন, “খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে গিয়েছিল। তিনি দেশের অন্যতম জনপ্রিয় ও গণতান্ত্রিক রাজনৈতিক নেতা হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।” বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। আলোচনা সভা শেষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com