রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

অটোরিক্সা শ্রমিক নেতা গনি মিয়া আর নেই

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা অটোরিকশা শ্রমিক ফেডারেশনের পোদ্দারবাড়ি অঞ্চলের সাধারণ সম্পাদক গনি মিয়া (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার বেলা ১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। রাত ৮টায় সিলেট সদর উপজেলার বড় বহুলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এই শ্রমিক নেতার দাফন করা হয়।
হবিগঞ্জ জেলা অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সিলেটে শ্রমিক ফেডারেশনের একটি শিক্ষা শিবিরে অংশ নেন গনি মিয়া। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, শ্রমিক নেতা গনি মিয়া বড় বহুলা গ্রামের মৃত জবান উল্লার ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তার তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখা, হবিগঞ্জ জেলা অটোরিকশা শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা শ্রমিক নেতা গনি মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com