রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

আজমিরীগঞ্জে সাংবাদিককে হুমকি সমবায় কর্মকর্তার নামে জিডি

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দিয়েছেন সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব; এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) হয়েছে। আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা বুধবার দিবাগত রাতে আজমিরীগঞ্জ থানায় এ জিডি করেন।
সাংবাদিক জিডিতে উল্লেখ করেছেন, আজমিরীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় গত ১৪ জুন দৈনিক খোয়াই পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে ওই কর্মকর্তা ১৯ জুন বিকেলে সাংবাদিক আবু হেনাকে উপজেলা পরিষদের ভিতরের রাস্তায় পেয়ে হুমকি দেন। কেন সংবাদ প্রকাশ করেছেন জানতে চেয়ে ওই কর্মকর্তা স্থানীয় বাসিন্দা বলে হুমকি সূলভ কথাবার্তা বলেন। এ সময় প্রেসক্লাবের সহ সভাপতি ফরহাদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জিডির সত্যতা নিশ্চিত করেছেন। তবে অভিযোগ মিথ্যা দাবি করেছেন সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব। তিনি বলেন, “আমি এ ধরণের হুমকি দেইনি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com