সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সৈয়দ মুশফিক আহমদের ব্যক্তিগত উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় শহরের চিল্ড্রেন পার্কে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট মুরুব্বী এনায়েত উল্লাহ তারেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পিপি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট রহমতে এলাহী, সমাজসেবক ছাম্মির আহমেদ চৌধুরী, সৈয়দ বশির আহমেদ, জায়েদুর রহমান চৌধুরী, মোঃ আমিনুল ইসলাম, মামুনুর রশিদ খান, বিশ^জিত পুরকায়স্ত মিঠু, আব্দুল বাতেন চৌধুরী জাকি, আজিজুর রহমান মিজান, আলমপানা চৌধুরী মাসুদ, জামিউর রহমান জামু, ইব্রাহিম খলিল সোহেল, তৌফিকুর রহমান, শামছুল হক তালুকদার জুয়েল, রায়েদ চৌধুরী রিংকু, আরিফুল ইসলাম, হেলালুর রহমান তুর্কি, সেলিম, শাওন, পলাশ। এ সময় অতিথিবৃন্দ সৈয়দ মুশফিক আহমদের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতি বছরই সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছেন। তার উদ্যোগ যেন সব সময় মানুষের কল্যাণে থাকে এটিই আমরা কামনা করি। এছাড়াও সৈয়দ মুশফিক আগামীতে বড় পরিসরে দায়িত্ব নিয়ে অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করেন সেই দোয়াই রইল। এসময় সুবিধা বঞ্চিত নারী পুরুষ ঈদ সামগ্রী পেয়ে আনন্দিত হন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com