রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বজ্রপাতের ক্ষতি রোধে জেলা পর্যায়ে জনসচেতনতা মূলক কর্মশালা

  • আপডেট টাইম বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে জেলা পর্যায়ে জনসচেতনতামুলক কর্মশালা গতকাল মঙ্গলবার (৯ মে) সকালে অনুষ্টিত হয়েছে। বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড এর আয়োজনে কর্মশালায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্টিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ। ওয়ার্কসপ অর্গানাইজার মোঃ শরীফুল ইসলাম ও মোঃ মাহমুদুল আহসান এর পরিচালনায় কর্মশালায় অংশ নেন সাংবাদিক, ইমাম, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক প্যানেল মেয়র-১ সাংবাদিক এটিএম সালাম, আরএমও ডাঃ চম্পক কিশোর সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সেলিম তালুকদার, মাওঃ আব্দুর নুর, সাংবাদিক মোজাহিদ আলম প্রমুখ। কর্মশালায় বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন সচেতনতামূলক দিকনিদের্শনা দেওয়া হয় এবং ওই নির্দেশনা গুলো জনসম্মুখে তোলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান আয়োজক ও স্বাস্থ্য বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com