মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ গতকাল শুক্রবার সকালে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেলিম (৩৫)কে গ্রেফতার করেছে। ওইদিন সকালে থানার এএসআই মঈন উদ্দিন গোপন সূত্রে খবর পেয়ে জগদিশপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বেজুড়া গ্রামের বজলু মিয়ার ছেলে সেলিম মিয়াকে গ্রেফতার করেন।