শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটকেন্দ্র মুখরিত হয়ে ওঠে। সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দিনশেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয়েছেন বিলু মিয়া। তিনি আনারস বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ এক সময়ের নিস্তব্ধতা ভেঙে আবারও কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান। দীর্ঘ ২৪ দিনের অচলাবস্থার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে বাগানে কাজে ফিরেছেন শ্রমিকরা। তাদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে সবুজে ঘেরা এই চা বাগান। বাগান বন্ধ হয়ে যাওয়ার পর চারদিকে নেমে এসেছিল এক ধরনের নীরবতা। শ্রমিক পরিবারগুলোতে দেখা দিয়েছিল চরম বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন। নির্বাচন কমিশনার পরেশ চন্দ্র দাশ ও সহকারী নির্বাচন কমিশনার তপন কুমার দাশ প্রস্তুতি সম্পন্ন করেছেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে নির্বাচন হবে। নির্বাচনকে ঘিরে আদালত এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। সভাপতি পদে মোতাকাব্বির রাজ্জাক ও সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক পদে দুলাল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল থেকে চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩০) কে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টায় সদর থানার ওসি দেলোয়ার হোসেনের নির্দেশে এএসআই গোপাল চন্দ্র দাশ ও মাসুদ আহমেদ অভিযান চালিয়ে তালুকদার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে। সে পইল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র। পুলিশ জানায়, তার বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার দেশের অন্যতম বৃহৎ সুরমা চা বাগানে টানা চার সপ্তাহ ধরে শ্রমিকদের তলব (মজুরি) বন্ধ থাকায় চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। প্রায় ২২শত শ্রমিক পরিবারসহ কয়েক হাজার মানুষ এখন অনিশ্চয়তা ও অভাব-অনটনের মধ্যে দিন পার করছেন। এক সময় যেখানে প্রতিদিন সকাল হলে দলবেঁধে শ্রমিকরা কাজে যেতেন, সেখানে এখন নেমে এসেছে নীরবতা। বিস্তারিত
এস এম সুরুজ আলী ॥ দালালের মাধ্যমে সমুদ্রপথে লিবিয়া থেকে প্লাস্টিকের নৌকা যোগে গ্রিস যাওয়ার পথে হবিগঞ্জের নিখোঁজ হওয়া দুই যুবক আর বেঁচে নেই। গভীর সমুদ্রে মারা গেছে। গতকাল এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সঙ্গী নৌকায় বেঁচে যাওয়া সুনামঞ্জের দিরাইয়ের আকমল মিয়া। গ্রিসের স্মরনার্থীদের ক্যাম্পে থাকা হবিগঞ্জের বানিয়াচঙ্গের যুবকের মাধ্যমে নৌকায় বেঁচে যাওয়া যুবক আকমল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ শহরে চৌধুরীবাজার সংলগ্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন। গতকাল ৬ এপ্রিল তিনি এই বাঁধ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মো: মঈনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান প্রমূখ। পরিদর্শনকালে জেলা প্রশাসক আসন্ন বর্ষা মৌসুমে বাঁধের নিরাপত্তা ও সম্ভাব্য বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী চৌধুরী বাজারে মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এ অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় ভোক্তারা প্রতিনিয়ত ক্ষতির শিকার হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ মাছ ও সবজির দোকানে ডিজিটাল ওজন মেশিন ব্যবহার করা হলেও অনেক বিস্তারিত
মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর শহরে দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখল সমস্যা নিরসনে অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। গতকাল সোমবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাবে ফুটপাত দখল করে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামে শিশুদের ঝগড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের মাঝে ১০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকা জনক অবস্থায় ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও আহতদের পারিবারিক সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় ফতেহপুর গ্রামের মঞ্জুর আলীর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথম দিনে কোনো ধরনের জরিমানা করা না হলেও ব্যবসায়ী ও সাধারণ মানুষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তবে আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ আইনানুগ শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিস্তারিত
হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলা সদরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাহুবল বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার ৬ এপ্রিল দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাহুবল মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। অভিযানকালে অবৈধভাবে যানবাহন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গতকাল সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় র?্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহজাহানপুর ইউনিয়নের আমতলী যাত্রী ছাউনির সামনে কয়েকজন মাদক কারবারি গাঁজা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার পানি নিস্কাশন বাধামুক্ত করতে নির্মগন খাল ও বড় ড্রেনগুলোর প্রতিবন্ধকতা অপসারন ও পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সোমবার আনসার অফিস পাশর্^বর্তী খাল, মাস্টার কোয়ার্টার, রাজনগর রবিদাস পাড়ার পিছনে ও বাইপাস সমান্তরাল বড় ড্রেনে পরিচ্ছন্নতা কাজ পরিচালিত হয়েছে। বিকলে রাজনগর রবিদাস পাড়ার সামনে খালটি এক্সকেভেটরের মাধ্যমে উন্মুক্ত করা বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com