বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটকেন্দ্র মুখরিত হয়ে ওঠে। সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দিনশেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয়েছেন বিলু মিয়া। তিনি আনারস প্রতীকে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার উদ্দিন (সিএনজি প্রতীক) পেয়েছেন ১০৭ ভোট এবং ফয়েজুর রহমান (ছাতা প্রতীক) পেয়েছেন ৫৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে জমশেদ মিয়া ১৫৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী আলী আহমেদ বেলাল পেয়েছেন ১৪১ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হক কপিল ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী সাহেদ আলী (হাঁস প্রতীক) পেয়েছেন ১৩৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রাজ্জাক মিয়া। থালা প্রতীকে তিনি পেয়েছেন ২৪২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সোহেল মিয়া (মই প্রতীক) পেয়েছেন ৪৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে ছাদিকুর রহমান আম প্রতীকে ২০৩ ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিপন মিয়া (গোলাপ ফুল প্রতীক) পেয়েছেন ৮২ ভোট।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সাধারণ শ্রমিকরা। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রমিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com