শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক
স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতায় দক্ষিণ শায়েস্তানগরের বাসিন্দারা ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে মাতৃমঙ্গল এলাকার ট্রান্সফরমারের ত্রুটির কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমারের ফিউজ নষ্ট হলে তা মেরামতে করতে সাধারণত ৩০ মিনিট সময় লাগার কথা থাকলেও বাস্তবে সময় লাগছে ৮ থেকে ১০ ঘণ্টা। গত এক সপ্তাহ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জরুরি এমআর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভা সম্পন্ন হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিস্তারিত
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ইটাখোলা ফাজিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়েছেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ। গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সংবর্ধনা সভায় প্রধান অতিথি সৈয়দ শাফকাত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চাহিদা মতো তেল সরবরাহ না করায় হবিগঞ্জ জেলা সদরে অবস্থিত অগ্রদূত ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে গ্রাহক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পদ্মা ওয়েল কোম্পানিকে পত্র দিলেও গ্রাহক চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না। হবিগঞ্জ জেলা সদরে অগ্রদূত ফিলিং স্টেশন (পদ্মা) ও এম. হাই এন্ড কোং (মেঘনা) নামে দু’টি ফিলিং বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্পেশাল পিপি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ করিম আখঞ্জি তাপস নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও অন্যান্য কার্যকরী পদেও অন্যান্যরা নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে একটানা ভোট গ্রহণ হয়। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন-জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। হাসপাতালের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের আস্থা অর্জনে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তিনি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রেসক্লাব অফিসে ক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মজিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য্য রিংকু, সহ-সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ সাইফুর রহমান তারেক, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত্ব শিশু বিকাশের প্রারম্ভিক যত্ন ও শিক্ষা বিষয়ক বিশ্ব ফোরাম-২০২৬ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি সদস্য হিসেবে অংশ নিচ্ছেন ‘হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিতে সোমবার কুয়ালালামপুর পৌঁছেছেন তিনি। কুয়ালালামপুর শহরের হিলটন হোটেলে ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ দিনব্যাপী এ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান হলো ১০ গ্রামের মানুষের। দীর্ঘদিনের দূর্ভোগ লাগব হয়েছে একটি সেতু উদ্বোধনের মাধ্যমে। যে সেতুটির বানিয়াচং উপজেলার ১২ নং সুজাতপুর ইউনিয়নের বৃহৎ ৪টি গ্রাম সৎমুখা, সুজাতপুর, দত্তপুর, বাজুকা, লাখাই ও অষ্টগ্রাম উপজেলার ৬টি গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা ছিল সিংগাইর বিলের খেয়া পাড় হয়ে বানিয়াচং উপজেলা সদর, হবিগঞ্জ জেলা বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, হবিগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ৩৭৭ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ৩টি গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। হবিগঞ্জ জেলায় সম্মিলিত মেধায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম পুরস্কার ল্যাপটপ উপহার পায় মাধবপুর পাইলট হাই স্কুলের শিক্ষার্থী আরাবী রহমান। কিশোরকণ্ঠ পাঠক বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য জসিম মেম্বার (৪৫) কে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(২)(ঈ) ও ১০/১২ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার পুটিজুরী বাজার এলাকা থেকে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে। গ্রেপ্তার জসিম মেম্বার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com