রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রেসক্লাব অফিসে ক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মজিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য্য রিংকু, সহ-সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ সাইফুর রহমান তারেক, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ ছানু মিয়া, এস এম সুরুজ আলী, কার্যকরী কমিটির সদস্য মোঃ ফজলুর রহমান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাশেদ আহমেদ খান, আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, মো. কাউছার আহমেদ, সুকান্ত গোপ, মোহাম্মদ নায়েব হোসাইন। সভায় সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষণ ব্যবস্থা, নতুন সদস্য অন্তর্ভূক্তিকরণ, সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com