বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, হবিগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ৩৭৭ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ৩টি গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। হবিগঞ্জ জেলায় সম্মিলিত মেধায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম পুরস্কার ল্যাপটপ উপহার পায় মাধবপুর পাইলট হাই স্কুলের শিক্ষার্থী আরাবী রহমান। কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, হবিগঞ্জ জেলার চেয়ারম্যান লায়েক আহমেদ এর সভাপতিত্বে এবং জেলার পৃষ্ঠপোষক জামিল হুসাইন রাজু ও আশরাফুল ইসলাম সুজনের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ও কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক এস এম ফরহাদ। প্রধান অতিথির বক্তব্যে এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের মেধাবিকাশে কিশোরকন্ঠ কয়েক দশক ধরে দুর্দান্ত ভূমিকা রেখে যাচ্ছে। এর ধারা আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়াও তিনি ভালো বন্ধু বানানোর জন্য গুরুত্বারোপ করুন এবং শিশু-কিশোরদের মেধা, মনন ও নৈতিকতা গঠনে মা-বাবাদের আরো যত্নশীল হওয়ার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রেরণা দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী মহসিন আহমদ ও কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাসুদ রানা তুহিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, হবিগঞ্জ জেলার সাবেক চেয়ারম্যান ও এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট এড নুরুন্নবী উজ্জ্বল,মীর জমিলুন্নবী ফয়সল,এড নজরুল ইসলাম, তারেকুল ইসলাম,হাফেজ মিজানুর রহমান, রবিউল ইসলাম ও হোসাইন আহমেদ,বিশিষ্ট সমাজ সেবক সুপ্রিম কোর্টের আইনজীবী এড মুহাম্মাদ হারুন,দি পাইলট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান আতিকুল ইসলাম সোহাগ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষকমণ্ডলীর অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com