হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য জসিম মেম্বার (৪৫) কে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(২)(ঈ) ও ১০/১২ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার পুটিজুরী বাজার এলাকা থেকে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে। গ্রেপ্তার জসিম মেম্বার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের আঃ শহিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের উল্লিখিত ধারায় মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, বাহুবল মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।