স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় ১৪২পিস শাড়ি ও একটি প্রাইভেটকারসহ চুনারুঘাটের দুই যুবককে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার আনন্দপুর গ্রামের সমবেশ পালের ছেলে স্বদেশ পাল এবং নরসিংহেরগাঁও গ্রামের মৃত আমির হোসেনের ছেলে কামাল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ১৪২পিস শাড়ি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।