বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্পেশাল পিপি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ করিম আখঞ্জি তাপস নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও অন্যান্য কার্যকরী পদেও অন্যান্যরা নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে একটানা ভোট গ্রহণ হয়। সভাপতি পদে মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন পেয়েছেন ২৮৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি সফিকুল ইসলাম সফিক-১ পান ১২৪ ভোট। সুফি মিয়া-১ পান ৪৩ ভোট, সেলিম চৌধুরী পান ১৭ ভোট ও মাহবুবুল আলম শাহজাহান পান ৯১ ভোট। সহসভাপতি নির্বাচিত হন মনিরুল ইসলাম ৩০৫ ভোট, লুৎফুর রহমান পান ২৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে মাসুদ করিম আখঞ্জি তাপস ১৯১ ভোট, মোঃ আবুল ফজল ১৪৬ ভোট পান, জসিম উদ্দিন পান ১২৭ ভোট, রহমত এলাহী ৮৯, মোস্তফা মিয়া ৩৫ ভোট। যুগ্ম সম্পাদক দেওয়ানী শাখা আলী মোঃ সারোয়ার ৪০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরেশ দাশ পান ১৪৯ ভোট, যুগ্ম সম্পাদক ফৌজদারী শাখা মোঃ মাসুক মিয়া ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত, আইয়ূব আলী আনসারী পান ২২৮ ভোট, লাইব্রেরী সম্পাদক মোঃ ফখর উদ্দিন ১৯৬ ভোট পেয়ে বিজয়ী, ফজলুল হক ১৮০, গাউছ আলম খান ১৭৭, ক্রিড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক লতিফুর রহমান-২ ৩৩৫ পেয়ে বিজয়ী, সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ ২১৯ ভোট পান। সিনিয়র সদস্য মোঃ জিলু মিয়া ২৮১ ভোট পেয়ে বিজয়ী, ফাতেমা ইয়াসমিন ২৬২ বিজয়ী, মুরলি ধর দাশ ৩১৮ বিজয়ী, শাহীন মিয়া খন্দকার ৩১৭ বিজয়ী, জুনিয়র সদস্য দিদারুল আলম ৩৬২ বিজয়ী, শাহানুর আলম খান ৩৬৬ পেয়ে বিজয়ী, সমীর দত্ত ২৮৩ পেয়ে বিজয়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শরিফুন্নাহার। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৭০৪ জন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com