শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ লন্ডনে “ইউকে বাংলা রিপোর্টার্সইউনিটি” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জালালবাদ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সুফি আহমেদের পিতা আর নেই শায়েস্তাগঞ্জ বাজারে বেশি মূল্যে তেল ও গ্যাস বিক্রি ॥ জরিমানা সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল শায়েস্তানগরে ট্রান্সফরমারের ফিউজ গেলে মেরামত হয়নি ৮ ঘন্টায়ও নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জরুরি এমআর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভা সম্পন্ন হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি টিকাদান কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক ও সচেতন মহলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি শিশু যেন এই সেবার আওতায় আসে তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র দেব, উপজেলা সমাজ সেবা অফিসার বিদ্যুৎ দাস, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, নবীগঞ্জ থানার এস আই আরাফাতসহ সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, মাঠকর্মী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা টিকাদান ক্যাম্পেইন পরিচালনার বিভিন্ন কারিগরি দিক এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (গাভি), ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হতে যাচ্ছে। শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এই টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত। এ সময়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা এক ডোজ করে হাম-রুবেলা টিকা পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com