শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘আমারে দেবো না ভুলিতে’ শীর্ষক এ শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানে কবির জীবন, কর্ম, সাহিত্য ও সৃষ্টিশীলতার নানা দিক তুলে ধরা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, সাম্য ও দ্রোহের দর্শন এবং বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরেন। ৫০তম প্রয়াণ দিবসে কবির অমর সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী ও শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের আলোকে মনোমুগ্ধকর সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। নজরুলের সৃষ্টিশীলতা ও দিবসের আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এসব নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। এতে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক প্রাণবন্ত, আবেগঘন ও স্মৃতিময় পরিবেশ।
জেলা প্রশাসন, হবিগঞ্জের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি প্রশিক্ষক ও শিক্ষক ফরিদা আক্তার চৌধুরী। অনুষ্ঠানের একক সংগীত পরিবেশনায় ছিলেন সত্যজিৎ দত্ত বাসু, প্রশান্ত ভট্টাচার্য; একক আবৃত্তিতে শেখ উম্মে হানি ঈশিতা।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com