রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাহিদা মতো তেল সরবরাহ না করায় হবিগঞ্জ জেলা সদরে অবস্থিত অগ্রদূত ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে গ্রাহক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পদ্মা ওয়েল কোম্পানিকে পত্র দিলেও গ্রাহক চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না।
হবিগঞ্জ জেলা সদরে অগ্রদূত ফিলিং স্টেশন (পদ্মা) ও এম. হাই এন্ড কোং (মেঘনা) নামে দু’টি ফিলিং ষ্টেশন রয়েছে। এর মধ্যে এম হাই কোং-এ তেল সরবরাহ বন্ধ থাকায় জেলা সদরের জ্বালানী তেলের চাহিদা পুরণে এক মাত্র ভরসাস্থল অগ্রদূত ফিলিং ষ্টেশন। সূত্র মতে, জেলায় প্রায় ৩/৪শত ট্রাক, দূরপাল্লার বাস ও মিনিবাস চলাচল করে। এছাড়া সরকারি রেজিস্ট্রেশন অনুযায়ী মোটরসাইকেলের সংখ্যা ১০ হাজারেরও বেশি। এরমধ্যে রয়েছে ডেলিভারি সার্ভিস, ঔষধ কোম্পানির শত শত মোটরসাইকেল। সরকারি ও আধা-সরকারি অফিসের গাড়ি এবং হবিগঞ্জ পৌর এলাকায় অবস্থিত সরকারী-বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক, বীমা, প্রাইভেট অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বহুতল ভবনসহ বিভিন্ন জনসেবামুলক প্রতিষ্ঠানের জেনারেটরের জন্যও তেল প্রয়োজন।
এদিকে অগ্রদূত ফিলিং স্টেশন ছাড়াও হবিগঞ্জ পৌর এলাকায় ২০/২৫টি এবং শহরের বাইরে ৪০/৫০টি খুচরা দোকানে পেট্রোল, অকটেন ও ডিজেলের দোকান ছিল। এ গুলো থেকেও গ্রাহকরা তেল ক্রয় করে থাকেন। কিন্তু ইরান যুদ্ধের পর থেকে খুচরা দোকানে তেল সরবরাহ না করায় তেলের জন্য এক মাত্র ভরসার স্থল অগ্রদূত ফিলিং স্টেশনে সবাই ভীর জমায়। হবিগঞ্জ জেলা সদর ছাড়াও বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই উপজেলার গ্রাহকরা অগ্রদূত ফিলিয় স্টেনের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে গ্রাহক চাহিদা মেটাতে বিশেষ করে মোটর সাইকেল এর চাহিদা মেটাতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল ৩টা থেকে মোটরসাইকেলে তেল বিক্রি করা হয়। কিন্তু তেল পাবার আশায় সকাল ১০টা থেকেই অনেকে মোটর সাইকেল লাইনে রেখে চলে যান। কিন্তু চাহিদা মতো তেল সরবরাহ না করায় অনেক মোটর সাইকেল মালিককে তেল দেয়া সম্ভব হচ্ছে না। অগ্রদূত ফিলিং ষ্টেশনের সত্বাধিকারী মোঃ ফজলুর রহমান লেবু জানান, গ্রাহক চাহিদা অনুযায়ী প্রতিদিন ১০ হাজার লিটার ডিজেল এবং ৫ হাজার লিটার অকটেন ও পেট্রোল সরবরাহ করার জন্য পদ্মা ওয়েল কোম্পানীকে পত্র দিয়েছেন। সরবরাহ নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছি। কিন্তু সরবরাহ বৃদ্ধি না করায় আমাদেরকে প্রতিদিন বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com