বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন-জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। হাসপাতালের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের আস্থা অর্জনে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তিনি গতকাল সোমবার সকাল ১১টায় ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এমপি জি কে গউছ আরও বলেন, হাসপাতালকে দালালমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দালাল চক্রের কারণে সাধারণ রোগীরা হয়রানির শিকার হয়-এ ধরনের অনিয়ম কোনভাবেই সহ্য করা হবে না। একইসঙ্গে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
তিনি বলেন, চিকিৎসক সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপরে সাথে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও মানবিক আচরণের মাধ্যমে রোগীদের সেবার মান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
হুইপ জি কে গউছ বলেন-আমার দ্বারা জেনে শুনে রাষ্ট্রের এবং দলের বিন্দুমাত্র ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমি ৩ বার মেয়র থেকে প্রমাণ করেছি-আমি কোনো অনৈতিক কাজের সাথে জড়িত নই। ১/১১ সরকার এবং আওয়ামীলীগ সরকার অণুবীণ যন্ত্র দিয়ে খুঁজেও আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আবিস্কার করতে পারে নাই। আমার এখন পড়ন্ত বেলা, আমি সতর্ক থাকবো কোনো কলঙ্ক যাতে আমাকে স্পর্শ করতে না পারে।
কমিটির সদস্য সচিব ও সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, সিভিল সার্জন ডা: রত্নদীপ বিশ্বাস, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্য ডাঃ জিল্লুল বারী জাবেদ, পৌর প্রশাসক মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তুফা রফিক, আরএমও ডাঃ ফাইকা রহমান, ডাঃ মুমিনুল ইসলাম চৌধুরী, ডাঃ মুজিবুর রহমান পলাশ, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম কহিনুর, এডভোকেট ফাতেমা ইয়াসমিন, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, ডাঃ মুহিত খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com