প্রেস বিজ্ঞপ্তি ॥ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত্ব শিশু বিকাশের প্রারম্ভিক যত্ন ও শিক্ষা বিষয়ক বিশ্ব ফোরাম-২০২৬ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি সদস্য হিসেবে অংশ নিচ্ছেন ‘হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিতে সোমবার কুয়ালালামপুর পৌঁছেছেন তিনি। কুয়ালালামপুর শহরের হিলটন হোটেলে ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মূলত ওয়াল্ড ফোরাম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে শিশুদের প্রারম্ভিক যত্ন ও শিক্ষায় বৈশ্বিকসংযোগ গড়ে তোলার উদ্দেশ্যে। ১৯৮৮ সালে সূচনা হয়ে এটি আজ বিশ্বের শতাধিক দেশে নেটওয়ার্ক বিস্তার করছে এবং শিশুদের অধিকার, নেতৃত্ব বিকাশ, গবেষনা ও প্রকৃতির সাথে সংযোগের মতো নানা উদ্যোগ চালু করেছে। এই সম্মেলনে শিশুর বিকাশ, স্বাস্থ্য ও কল্যাণ, সংঘাত, সহিংসতা, বা শরণার্থী পরিস্থিতি শিশুর বিকাশকে কিভাবে প্রভাবিত করে, জলবায়ু, টেকসই উন্নয়ন, প্রারম্ভিক, পাঠ্যক্রম, শিক্ষণপদ্ধতি শিক্ষা উপকরণ ও যত্নসহ ২০টি আলোচ্য বিষয় থাকবে। হবিগঞ্জ উন্নয়ন সংস্থা ক্ষুদ্রঋণ কার্যক্রম ছাড়াও সংস্থার নিজস্ব অর্থায়ন ও দেশী-বিদেশী আন্তর্জাতিক দাতা সংস্থা- এনজিও ফোরাম, জিওবি-ইউনিসেফ, আইন ও সালিশ কেন্দ্র, প্রিপটাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), সেভ দা চিলডেন, ইউএনডিপি-ইউপিপিআর প্রজেক্ট, ইউনিসেফ-এলসিবিসি প্রজেক্ট, অক্সফাম, প্র্যাকটিক্যাল একশন বাংলাদেশ, বিএনএনআরসি, এসিড সারভাইভার্স ফাউন্ডেশন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়’সহ বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, দরিদ্র মানুষের বিনা খরচে আইনি সহায়তা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প, গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন, উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, কারিগরি ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন ধরনের উন্নয়ন ও সেবামূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন বাংলা টাইমস বিজনেস এন্ড সোস্যাল এওয়ার্ড-২০১৪, সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য “বঙ্গবীর ওসমানী স্মৃতি পদক-২০১৫, জ্ঞানতাপস ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক-২০১৬, ফিদেল কাস্ত্রো সম্মাননা পদক-২০১৭ ও মানবাধিকার শান্তিপদক-২০১৭ লাভ করেছেন। ইতিপূর্বেও তিনি বিভিন্ন আন্তজার্তিক ও দাতা সংস্থার আমন্ত্রণে পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ তথা পেশাগত দায়িত্ব পালনে ভারত, ফিলিফাইন, থাইল্যান্ড, শ্রীলংকা, ভিয়েতনাম, আবুধাবি, চিন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান ও কেনিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ও এশিয়া প্যাসিপিক অঞ্চলসমূহে আঞ্চলিক সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে যোগদান/অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে এনজিও প্রতিনিধি হিসাবে হবিগঞ্জ জেলা আইন সহায়তা কমিটি, জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি, ভিজিএফ কমিটি, কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটি, লোকাল ক্যাপাসিটি বিল্ডিং এন্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট (এলসিবিসিই), লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২), সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধ কল্পে অভিযোগ গ্রহণ কমিটি, হবিগঞ্জ জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর সদস্য সচিব এবং হবিগঞ্জ ল”কলেজের গভর্ণিং বডির বিদ্যুৎশাহী সদস্য হিসাবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।