শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে সড়কের সুঘর সুপার ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের মোদাহারবাদ গ্রামের সমির দেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন বিপ্লব দেব। পথে সুঘর সুপার ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com