বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শহরের যানজট নিরসনে পৌর সীমানার প্রবেশমুখ তিমিরপুর-ছালামতপুর প্রস্তাবিত বাইপাস সড়কটি অদ্যবধি কাজ শুরু না হওয়ায় চরম ভোগান্তিতে শহরবাসী। নিত্যদিনের এই ভোগান্তির কারনে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষজন যথাসময়ে তাদের গন্তব্যে পৌছাতে পারেন না। তাই বিড়ম্বনা থেকে রেহাই পেতে দ্রুত এই প্রকল্পের কাজ বাস্তবায়নে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা। হবিগঞ্জ জেলা সড়ক ও বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের তিন রত্ন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে। গতকাল রোববার (১৪ ডিসেম্বর) বিকালে প্রকাশিত ফলাফলে ৬৬.৫৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবার পরীক্ষায় অংশ নেয়া এক লাখ ২০ হাজার ৪৪০ জনের মধ্যে পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন। এ বছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫। গত ১২ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরতি বনে গোলাগুলির ঘটনায় সরকারি কাজে বাধা, সংঘবদ্ধভাবে অস্ত্রসহ অনধিকার প্রবেশ, অবৈধভাবে গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। রেমা বন বিটের বিট কর্মকর্তা আল আমিন বাদী হয়ে রবিবার বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাকিল আহমেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে যৌথবাহিনী ১১ আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল আলীর পুত্র সদর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি সিরাজুল হক (৫০), নিজামপুর ইউনিয়ন আ’লীগের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামের নুরুজ্জামান হত্যাকাণ্ডে জড়িত এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামীর নাম আরজ মিয়া (৩৪)। তিনি চরগাও গ্রামের মো: ছানু মিয়ার ছেলে। গতকাল রবিবার সকাল ৬টার দিকে চরগাও গ্রামে অভিযান চালিয়ে একদল ল্যাব সদস্য তাকে গ্রেপ্তার করে। ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মোঃ নুরুজ্জামান (৩১) মাদক সেবনসহ বিস্তারিত
এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ৯ ডিসেম্বর মঙ্গলবার জালালাবাদ এসোসিয়েশন ইউকের নতুন কমিটির প্রথম কার্যকরি পরিষদের সভা পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি, কবি ও ছড়াকার আবুল কালাম আজাদ ছুটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নাসির আহমেদ শাহীন এর পরিচালনায় সভায় বক্তারা নতুন কমিটি নিয়ে আশাবাদ বিস্তারিত
নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ বাল্লা স্থলবন্দর চালুর সম্ভবনা উকি দিয়েছে। অতি সম্প্রতি ভারত সরকার কর্তৃক ত্রিপুরার প্রহড়মুড়ায় অবকাঠামো স্থাপন করার মধ্য দিয়ে স্বপ্নের বাল্লা স্থলবন্দর চালুর সম্ভবনা তৈরী হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করে দেয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বাল্লা স্থলবন্দর প্রাথমিকভাবে বন্ধ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি কৃষি জমি থেকে জিতু মিয়া (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার সংলগ্ন একটি কৃষিজমি থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। জিতু মিয়া গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত মৌরশ মিয়ার ছেলে এবং জনতার বাজারের বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাজ্য প্রবাসী লেবার পার্টির নেতা ও স্টিভেনেজ সিটি কাউন্সিলর ফরহাদুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে নবীগঞ্জ প্রেসক্লাব। রোববার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টিভেনেজ সিটি কাউন্সিলর ফরহাদুল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার পলাশ বাড়ি নামের একটি ম্যাচ থেকে হযরত আলী (৩০) নামে ওষুধ কোম্পানীর ইনচার্জের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে সদর থানার এসআই প্রদীপ রায় ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রাত ৯টায় পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করে। সে সিরাজগঞ্জ জেলার বেলকুচি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় পুকুরে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৪ ডিসেম্বর) সকালে। নিহত শিশুর নাম সামিয়া আক্তার (৬)। সে চুনারুঘাট থানাধীন ১০নং মিরাশি ইউনিয়নের জলিলপুর গ্রামের বাসিন্দা কৌশিক হাসানের কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল অনুমান ১১টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে পরিবারের সবার অগোচরে সামিয়া আক্তার বাড়ির বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি মোঃ মুজিবুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব মোরশেদ খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, শিক্ষা কর্মকর্তা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সেবিনা আক্তার (৩০) ও একজন পাকিস্তানি যুবক সকল বাধা উপেক্ষা করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জানা যায়, দুজনেই সৌদি আরবে কর্মরত অবস্থায় পরিচিত হন। বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। কিছুদিন আগে সেবিনা দেশে ফেরার পরও তাদের সম্পর্ক অব্যাহত থাকে। শেষ পর্যন্ত ভালোবাসার স্বীকৃতি দিতে পাকিস্তানি যুবক বাংলাদেশে এসে বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com