সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্যের সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরীকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাজ্য প্রবাসী লেবার পার্টির নেতা ও স্টিভেনেজ সিটি কাউন্সিলর ফরহাদুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে নবীগঞ্জ প্রেসক্লাব। রোববার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টিভেনেজ সিটি কাউন্সিলর ফরহাদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, উত্তম কুমার পাল হিমেল ও মো. সরওয়ার শিকদার, সহ-সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার ও আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী এবং অর্থ সম্পাদক শাহ সুলতান আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাবেক অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিমসহ সদস্য অঞ্জন রায়, শাহরিয়ার আহমেদ শাওন, হাসান চৌধুরী, আলাল মিয়া, ইকবাল হোসেন চৌধুরী, সাগর আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের কৃতিসন্তান ফরহাদুল ইসলাম চৌধুরীর প্রশংসা করে বলেন, প্রবাসে থেকেও তিনি দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও তিনি সাংবাদিকদের কল্যাণে ও গণমাধ্যমের পাশে সক্রিয় ভূমিকা রাখবেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে স্টিভেনেজ সিটি কাউন্সিলর ফরহাদুল ইসলাম চৌধুরী বলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আমাকে যে সম্মান জানানো হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতেও গণমাধ্যমের এই দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা করেন। অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com