বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পাকিস্তানী যুবক বিয়ে করলেন লাখাই’র বেগুনাই গ্রামের মেয়েকে

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সেবিনা আক্তার (৩০) ও একজন পাকিস্তানি যুবক সকল বাধা উপেক্ষা করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জানা যায়, দুজনেই সৌদি আরবে কর্মরত অবস্থায় পরিচিত হন। বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। কিছুদিন আগে সেবিনা দেশে ফেরার পরও তাদের সম্পর্ক অব্যাহত থাকে। শেষ পর্যন্ত ভালোবাসার স্বীকৃতি দিতে পাকিস্তানি যুবক বাংলাদেশে এসে বেগুনাই গ্রামে পৌঁছান। পরিবারের সম্মতিতে সকল সামাজিক ও পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভিন্ন দেশের সংস্কৃতি ও আবেগের এই মিলন এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা নবদম্পতির সুখী দাম্পত্য জীবন ও দীর্ঘমেয়াদী ভালোবাসার জন্য তাদের প্রতি দোয়া করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com