মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ আমি অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ হলে পদত্যাগ করব-হুইপ জি কে গউছ হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ৬ পলাতক আসামি আটক মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ বিশ্ব আদিবাসী দিবসেও বদলায়নি চা বাগানের বাস্তবতা হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি

নবীগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাকিল আহমেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, নবীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরপ্রতীক নূর উদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক হায়দার খান, সদস্য সচিব অবনী কান্ত দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান এবং নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বনিক। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গভীর বেদনাবিধুর দিন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে এ দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল পরাজয় নিশ্চিত জেনেও হানাদার বাহিনী ও তাদের দোসররা। তিনি বলেন, শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন স্বাধীন বাংলাদেশের আলোকবর্তিকা, যাদের চিন্তা, মেধা ও আদর্শ আজও আমাদের পথ দেখায়। তাদের আত্মত্যাগ স্মরণ করে দেশ গঠনে সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করাই হবে এ দিবস পালনের প্রকৃত তাৎপর্য। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং শহিদ বুদ্ধিজীবীদের আদর্শে উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলেই একটি ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাহবুবুর রহমান এবং গীতাপাঠ করেন নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বনিক। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কলেজ রোডে অবস্থিত বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্য্যের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com