বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নিখোঁজের ১ দিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি কৃষি জমি থেকে জিতু মিয়া (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার সংলগ্ন একটি কৃষিজমি থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
জিতু মিয়া গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত মৌরশ মিয়ার ছেলে এবং জনতার বাজারের পরিচিত সবজি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রতিদিনের মতো জনতার বাজারে সবজি বিক্রি করছিলেন জিতু মিয়া। সন্ধ্যার দিকে তিনি তার ছেলেকে দোকানে বসিয়ে প্রয়োজনীয় কাজে বাইরে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আজ রোববার দুপুরে স্থানীয়রা জনতার বাজারের পার্শ্ববর্তী একটি কৃষি জমিতে জিতু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এদিকে নিহতের পরিবার দাবি করেছে, জিতু মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com